শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

ইংরেজী দক্ষ নন বলেই পাশের দেশ ভারতে গিয়ে উচ্চ শিক্ষার মূল্য দিতে হচ্ছে

কথায় বলে, বাঙ্গালী ফ্রি তে আলকাতরাও হজম করে। কিন্তু একটি বিষয়ে বাঙ্গালী টাকা খরচে খুব উদার। তা হলো জাল সার্টিফিকেট কেনা। টাকা পয়সা খরচ করে জাল সার্টিফিকেট কিনবে কিন্তু বিনা খরচে পড়াশুনা করবে না। পরীক্ষার আগে ফেসবুকে রোমিং, ফটোকপির দোকানে ভিড় করবে প্রশ্ন কেনার জন্য। এই অভ্যাসটা কমার কোন লক্ষন দেখা যাচ্ছে না।

পৃথিবীর বিভিন্ন দেশ অনলাইন এডুকেশনে যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে মাথা চুলকায়ে এখনো চিন্তা করি করবো কি করবো না? কি লাভ হবে? আর এক ধরনের মুরব্বি আছে, যারা নিজেরাও করবে না, আবার অন্যকে সরাসরি নিরুৎসাহিত করবে।
কেউ কেউ আবার মনে করে বিনা মুল্যের কোর্স আর কতটুকু মূল্য হবে? তখন এই ধরনের বেকুবের মতো চিন্তা যাদের মাথায় আসে, তাদের জন্য আমার খুব করুনা হয়। বিনামুল্যে কোন অনলাইন কোর্স নাই। যে অনলাইন কোর্স আপনি বিনামুল্যে করছেন, তা কিন্তু কোন না কোন দাতা সংস্থা আপনার জন্য কোর্স প্রোভাইডারকে মূল্য পরিশোধ করছেন। যেমন গ্লোবাল হেলথ ই-লারনিং সেন্টারকে ইউএস এইড এবং গ্লোবাল হেলথ নেটওয়ার্ক কে বিল গেইটস ফাউন্ডেশন অর্থ সাহায্য প্রদান করেন। এই কারনে বিশ্ব মানের এই কোর্স গুলোর জন্য আপনাকে কোন মুল্য পরিশোধ করতে হয় না।
অনলাইন এডুকেশন নিয়ে যখন লিখি, তখন আমার মনে হয় না, আপনারা কেউ ইন্টারনেটে এর এডভেন্টেইজ ডিস-এডভেন্টেইজ গুলো সার্চ করেন। সময় কোথায়? অনলাইন এডুকেশন নিয়ে বিশ্ব বিখ্যাত Forbes ম্যাগাজিনের এই আর্টিকেলটি পড়ুন।

The Future Of Massively Open Online Courses (MOOCs)

https://www.forbes.com/sites/quora/2017/03/23/the-future-of-massively-open-online-courses-moocs/#4d78ddc96b83

IELTS নিয়ে আপনাদের অনেকের জানার শেষ নেই।

IELTS Academic Test Preparation

Prepare for the IELTS Academic tests in this comprehensive, self-paced course covering listening, speaking, reading and writing.
https://www.edx.org/course/ielts-academic-test-preparation-0
Learn English with Let’s Talk – Free English Lessons
https://www.youtube.com/user/learnexmumbai
BBC Learning English
https://www.youtube.com/user/bbclearningenglish
IELTS Liz
https://www.youtube.com/user/ieltsliz
Learn English Lab
https://www.youtube.com/channel/UCImiNBzWUNuHBm95F8SyMYA
Learn English with EnglishClass101.com
https://www.youtube.com/user/ENGLISHCLASS101
Rachel’s English
https://www.youtube.com/user/rachelsenglish?feature=watch
mmmEnglish
https://www.youtube.com/channel/UCrRiVfHqBIIvSgKmgnSY66g

ইংরেজী আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইংরেজী না জানার কারনে ভালো ভালো সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি নিয়মিত। ইংরেজীতে ভালো স্কোর থাকলে আপনার চিন্তা হতো আস্ট্রেলিয়া, কানাডা কিংবা ইউকে তে উচ্চ শিক্ষা নিয়ে। ইংরেজী দক্ষ নন বলেই পাশের দেশ ভারতে গিয়ে উচ্চ শিক্ষার মূল্য দিতে হচ্ছে।
অনলাইন এডুকেশন এর কারনে আজ হার্ভার্ড, এমআইটি, টিউলেন সহ বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির অধ্যাপকদের লেকচার বিনামুল্যে শুনতে পারছেন। তাদের পড়াশুনার সব নিয়ম কানুন জানতে পারছেন।
সিদ্ধান্ত আপনার। বিনা পয়সায় হার্ভার্ড, এমআইটি, টিউলেন সহ বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির অধ্যাপকদের লেকচার শুনবেন, নাকি পয়সা খরচ করে দেশসেরা অধ্যাপকের চা সিংগারা চপের গল্প শুনবেন।

শুভকামনা
এডমিন, নো পে এমপিএইচ 
Syed Jahed Hossain

আমরা পিছিয়ে আছি কেন?


আমাদের সবার মধ্যে একটা বিষয় সবসময় কাজ করে, আমরা কেন পিছিয়ে পড়ছি, কেন পিছিয়ে আছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, উত্তর পেয়ে যাবেন। আমি একটু সহজ করে দিচ্ছি।
১) ভর্তির সময় একটা বিষয় কাজ করেছে, পাস করলেই চাকুরী। কোনভাবে পাস করলেই হোল।
২) শুরু করেছি এস এন পান্ডে’র বাংলা এনাটমি বই দিয়ে।
৩) স্কুলের কথা বাদই দিলাম। ডিপ্লোমা পড়তে গিয়ে প্রতি পদে পদে ইংরেজীকে অবহেলা করেছি।
৪) আমরা সবার সেরা। কারো গাইড লাইন আমাদের লাগে না। আমিই আমার শ্রেষ্ট গাইড।
৫) সিলেবাস ও বিগত বছরের প্রশ্ন ফলো করে তিন বছর পরীক্ষা দিয়েছি। সব বিষয়ে এক চান্সে পাস করে চান্স মেরেছি। কিন্তু নিজের ফিউচার চান্স হারিয়ে ফেলেছি, সেইটি মাথায় একদম আসে না।
৬) পাঠ্য সুচির বাইরে পড়া লেখায় অনাগ্রহ।
৭) তিন বছর পড়া লেখার পর আরো অনেক বিষয় জানার আছে, তা বুঝেও চুপ মেরে আছি।
৮) চাকুরী চাই, চাকুরী চাই বলে ফেসবুকের গ্রুপে ফাটিয়ে দিচ্ছি, কিন্তু চাকুরী করার জন্য বিশেষ দক্ষতা গুলো কি কি সেই বিষয়টি কখনো জানার চেষ্টা করি না।
৯) গলায় স্টেথো লাগিয়ে হাটা চলাকে গর্বিত মনে করি, কিন্তু স্টেথোর কি কি কাজ তা ১০ ভাগও ভালো ভাবে না জেনে সবজান্তার ভান ধরি।
১০) একটি ভালো সিভি কিভাবে লিখতে হয়, তা বাদই দিলাম, চর্চা করার মানসিকতাটা আমাদের নেই।
১১) চাকুরীর জন্য মামা খালু নামক ভুত আমাদের ঘাড়ে চেপে বসেছে। তাকে নামানোর ইচ্ছা আমাদের নেই।
১২) ১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারী চাকুরী নিতে রাজী, কিন্তু ১৫ লক্ষ টাকা কিভাবে আসবে, কিভাবে পরিশোধ করব? কেউ চিন্তা করতে রাজী নয়।
১৩) মিডিয়ায় সরকারী চাকুরীরজীবিদের অবৈধ উপায়ে কোটি কোটি টাকা আয়ের খবর সরকারী চাকুরীর প্রতি আমাদের লোভ বাড়িয়ে দিয়েছে।
১৪) ৪ বছর পড়াশুনা শেষ করে নিজেকে অনেক বড় ডাক্তার ভাবা শুরু করেছি।
১৫) আমরা নিজেরা ভালো কিছু করি না, আবার অন্য কেউ ভালো কিছু করলে তা মেনে নিয়ে পারি না, সাধুবাদ জানাতে আমাদের খুব কষ্ট হয়।
১৬) সরকারী চাকুরী পাওয়ার পর ইমারজেন্সিতে ভাগ বাটোয়ারা নিয়ে ওয়ার্ড বয়দের সাথে প্রতিযোগিতা করা।
১৭) আরো অনেক কারণ……।

Blog Writer : Syed Jahed Hossain

কেন হতাশ ডি,এম,এফ সমাজ?

কেন হতাশ ডি,এম,এফ সমাজ?

✅ যে ডিএমএফ এর সরকারী চাকুরীর প্রতি লোভ বেশী, সে নিজেকে সবসময় বেকার ভাবে।
✅ যে ডিএমএফ নিজেকে বেকার ভাবে, সে কখনো চিন্তা করে না, আসলে সে নিজে কি!
✅ যে ডিএমএফ এর কাজ করার মানসিকতা কম, সে শুধু বেকার নয়, সমাজের অভিশাপও বটে।
✅ চাকুরীর সন্ধান করাটা এক ধরনের চাকুরী। যে চাকুরীর সন্ধান করতে গিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক অন্যান্য ফালতু কাজে (যেমন মানুষের হাড়ির খবর নেওয়া, কাউকে বার বার মেসেঞ্জারে মেসেজ দিয়ে, কল দিয়ে বিরক্ত করা, অপরিচিত মানুষের প্রোফাইলে ছবি দেখা ইত্যাদি) ব্যবহার করে, সে হচ্ছে সোশ্যাল গাধা।
✅ যে ডিএমএফ শিক্ষা জীবনে নিজেকে ফাঁকি দিয়েছে, চাকুরীও তাকে ফাঁকি দিতে পারে।
✅ যে ডিএমএফ নিজে কিছু করার ক্ষমতা রাখে না, সে অন্যের ক্ষমতা ও সামর্থ্যকে ছোট করে দেখে।
✅ যে ডিএমএফ চার বছর শিক্ষা গ্রহনের পর, নিজেকে জ্ঞানী ভাবা শুরু করেছে, নিজেকে আর শিক্ষিত হওয়ার প্রয়োজন মনে করে না, সে দিনের পর দিন নিজেকে অশিক্ষিত লোকের কাতারে নিয়ে যাচ্ছে।
✅ যে ডিএমএফ অন্যের কাছ থেকে শিক্ষা গ্রহনকে লজ্জা মনে করে, সে সমাজে নির্লজ্জ হতে বেশী সময় লাগবে না।
✅ যে ডিএমএফ চাকুরী পাওয়াটা মামা খালুর ব্যাপার মনে করে, তার শিক্ষায় দুর্বলতা রয়েছে।
সবশেষে একটা কথা বলতে চাই, মাশরাফি, সাকিব, তামিম রা কেউ ক্রিকেটার হয়ে জন্মায়নি। তারাও আমাদের মত জন্মেছে। কিন্তু তাদের চিন্তা ধারা পরিশ্রম তাদের আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। সমাজে বড় হতে গেলে নিজেকে মাশরাফি, সাকিব, তামিম হতে হবে না, পরিশ্রম করুন, সাধনা করুন, চিন্তা ধারার পরিবর্তন ঘটান। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না।

Blog Writer : Syed Jahed Hossain

অনলাইন কোর্স সিভিতে কিভাবে উল্লেখ করবেন?

অনলাইন কোর্স সিভিতে কিভাবে উল্লেখ করবেন?

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ অনলাইন কোর্স পর্ব

অনলাইন কোর্স সিভিতে কিভাবে উল্লেখ করবেন?

এই বিষয়ে অনেক আগে একটা পোস্টে লিখেছিলাম। এর পরেও অনেকে কনফিউশনে ছিলেন। ইনবক্স এ অনুরোধ জানিয়েছিলেন। তাই এই পর্বটি তাদের জন্য।আপনারা যারা অনলাইনে পাবলিক হেলথ এর কোর্স করছেন, তারা এই অংশটি দেখলেই বুঝতে পারবেন, কিভাবে আপনার কোর্স গুলো সিভিতে উল্লেখ করবেন।

কোর্সের জন্য একটি হেড লাইন রাখুন। নীচের হেড লাইনটি দেখুন।


COURSES, TRAINING, WORKSHOPS & SEMINARS:

হেড লাইনে কে তিনটি অংশে ভাগ করুন
  1. MEDICAL
  2. PUBLIC HEALTH & MANAGEMENT
  3. NON-MEDICAL
MEDICAL অংশে লিখুন মেডিক্যাল বিষয়ক সব কোর্স গুলো। যেমন: BLS, ACLS, First AID, Internship ইত্যাদি। কিভাবে লিখবেন তা নীচে দেখে নিন।

MEDICAL:

· Advanced Cardiovascular Life Support Training (ACLS) May, 2016, Certified by American Heart Association· Basic Life Support Training (BLS) April, 2016, Certified by American Heart Association· First Aid Training, British Red Cross September, 2015· Internship, Noakhali General Hospital, Bangladesh January, 2000PUBLIC HEALTH & MANAGEMENT অংশে আপনার পাবলিক হেলথের সব কোর্স গুলো লিখুন। সাথে হেলথ ম্যানেজমেন্ট এর কোর্স করা থাকলে, তা উল্লেখ করতে পারবেন। নীচের অংশটি ভালোভাবে দেখুন।

PUBLIC HEALTH & MANAGEMENT:

· Governance and Health August, 2018, Certificate program by USAID, Johns Hopkins Bloomberg School of Public Health, Global Health eLearning Center.· Public Health Principles in Disaster & Medical Humanitarian Response August, 2018· Research Methodology for Disaster and Medical Humanitarian Response, Collaborating Centre for Oxford University and CUHK· Managing Gender-Based Violence in Emergencies, UNFPA July, 2018· Clinical Management Training, Ministry of Health & Family Welfare May, 2006NON-MEDICAL অংশে যে কোন নন-মেডিক্যাল কোর্স উল্লেখ করুন। যেমনঃ সিকিউরিটি কোর্স, ফায়ার সেফটি, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইত্যাদি। কিভাবে লিখবেন তা নীচে দেখুন।

NON-MEDICAL:

· Basic & Advanced Security in The Field, United Nations March, 2018· Preparing & Responding to Active Shooter Incidents, United Nations March, 2018· Information Security Awareness (Foundational, Advanced & Additional) March, 2018, United Nations· Introduction to The Human Rights & Environment January, 2018, UNitr, UN Environment Programme· Fire safety and Industrial Management, World Bank, CCCI, DFID, IFIC July, 2005· Managing Customer Satisfaction, World Bank, CCCI, DFID, IFIC, EU June, 2005অনেকে আমার কাছে জানতে চেয়েছেন,

একই বিষয়ের উপর অনেক গুলো অনলাইন কোর্স করেছি। সব কোর্স কি আলাদা ভাবে উল্লেখ করতে হবে?

উত্তরঃ না, আলাদাভাবে উলেখ করতে হবে না। একটা উদাহরণ দেখুন। HIV/AIDS নিয়ে এখানে ১১টি কোর্স আছে।

Courses in the HIV/AIDS Certificate

  • Designing HIV Prevention Programs for Key Populations
  • Family Planning and HIV Service Integration
  • HIV/AIDS Legal and Policy Requirements
  • HIV/AIDS Surveillance
  • HIV Basic Biology, Epidemiology, and Prevention
  • HIV Stigma and Discrimination
  • Male Circumcision: Policy & Programming
  • M&E Frameworks for HIV/AIDS Programs
  • M&E Guidelines for Sex Workers, Men who Have Sex with Men, &…
  • M&E Guidelines for Sex Workers, Men who Have Sex with Men, &…
  • Mother-to-Child Transmission of HIV
যারা এই সব গুলো কোর্স শেষ করেছেন, আপনাকে সব কোর্সের নাম লিখতে হবে না। সবগুলোকে একসাথে একটি নামেই লিখবেন। উপরের ১১ টি কোর্স আলাদা ভাবে উল্লেখ না করে এইভাবে লিখুনঃ· Certificate Course in HIV/AIDS (11 Modules). 2018, Certificate program by USAID, Johns Hopkins Bloomberg School of Public Health, Global Health eLearning Center.
যারা ইন্ডাস্ট্রিয়াল সেইফটি বা অকুপেশনাল থেরাপি নিয়ে অনেক গুলো কোর্স করেছেন, তারাও এইভাবে নিয়ম ফলো করুন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে উল্লেখ করুন।

সব উচ্চ শিক্ষা সম্মান বাড়ায়, কিন্তু সব উচ্চ শিক্ষা উপার্জন বাড়ায় না।

সব উচ্চ শিক্ষা সম্মান বাড়ায়, কিন্তু সব উচ্চ শিক্ষা উপার্জন বাড়ায় না।

উচ্চ শিক্ষা মানে শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, এমন বিষয় বেছে নিন, যা আপনাকে ভবিষ্যতে ভালো আয়ের সুযোগ দিবে। আমাদের সবার মুল উদ্দেশ্য কিন্তু উপার্জন। এইটুকু ভেবেই সাবজেক্ট পছন্দ করুন।
  • এমপিএইচ ভর্তির আগে ভালো করে ভাবুন, কোথায় কোথায় কাজের সুযোগ পাওয়া যাবে।
  • অপ্টোমেট্রি তে উচ্চ শিক্ষা নেওয়ার আগে দেখুন বৈধ ভাবে প্রাকটিস করতে পারবেন কিনা?
  • সাইকোথেরাপি অনেক ভালো সাবজেক্ট। কাজের সুযোগ প্রচুর। তেমনি ফিজিওথেরাপিতেও ভালো সুযোগ আছে।
  • কেউ যদি বিদেশে ডিগ্রী অর্জন করতে চান, তাহলে এমন বিষয় পছন্দ করুন, যা আপনাকে অস্ট্রেলিয়া, কানাডা, ইউ কে তে স্থায়ী বসবাসের জন্য সুযোগ করে দিবে।
আরো অনেক সাবজেক্ট এ পড়াশুনা করতে পারেন। অন্যের দেখাদেখিতে উচ্চ শিক্ষা নয়, ভিজিটিং কার্ড প্যাডে ব্যবহারের জন্য উচ্চ শিক্ষা নয়, উচ্চ শিক্ষা হোক আপনার ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা।
মোটকথা পা বাড়ানোর আগেই চিন্তা করবেন, কত খরচ করছেন, কত উঠে আসবে, কত লাভ পাবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি সঞ্চয় করতে পারবেন। সব উচ্চ শিক্ষা সম্মান বাড়ায়, কিন্তু সব উচ্চ শিক্ষা উপার্জন বাড়ায় না।

 Blog Writer : Syed Jahed Hossain

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ ষষ্ট পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ ষষ্ট পর্ব



BDJOBS ওয়েব সাইটে কোথায়, কিভাবে আপনার অনলাইন কোর্স উল্লেখ করবেন?
ছবিতে লাল রং এর বক্স ও লিখাগুলো ভালোভাবে দেখুন
আপনার BDJOBS একাউন্টে লগ ইন করে Edit Resume অপশনে ক্লিক করুন। এরপর মেনু বার থেকে Education / Training  অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নীচে আরো তিনটি অপশন দেখতে পাবেন।
1) Academic Summary 
2) Training Summary 
3) Professional Certification Summary 
Academic Summary  তে ক্লিক করে আপনি আপনার সকল একাডেমীক শিক্ষাগত যোগ্যতার তথ্য সিরিয়াল ভাবে এন্ট্রি করুন।
যেমনঃ
১) এসএসসি SSC
২)এইচএসসি HSC
৩) ডিপ্লোমা  DIPLOMA
৪) ব্যচেলরBACHELOR
৫) মাস্টার্সMASTERS
৬) আল্ট্রাসাউন্ড কোর্স ULTRASOUND
৭) অপটোমেট্রি কোর্স  OPTOMETRY
Training Summary  তে আপনার সকল প্রশিক্ষন, কর্মশালা, ইন্টার্ন শীপ এর সকল তথ্য সিরিয়াল ভাবে এন্ট্রি করুন।
কি কি প্রশিক্ষন এখানে এন্ট্রি করতে পারবেন?
১) একাডেমীক শিক্ষার বাইরে যাবতীয় কোর্সের তথ্য
২) অনলাইন এডুকেশনের তথ্য
৩) কর্মস্থল থেকে প্রাপ্ত সকল প্রশিক্ষণের তথ্য
৪) ইন্টার্নশিপের তথ্য
৫) কোন সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করা থাকলে তার তথ্য
Professional Certification Summary তে আপনি আপনার সকল প্রফেশনাল লাইসেন্স এর তথ্য এন্ট্রি করবেন।
যেমনঃ
1) BMDC registration
2) Paramedic License
3) ACLS
4) BLS
5) PALS
6) ATLS
অনলাইন এডুকেশনের তথ্য কিভাবে এন্ট্রি করবেন?
Training Summary  তে ক্লিক করুন।
এখানে তথ্য এন্ট্রির জন্য বিভিন্ন বক্স দেখতে পাবেন।
Training Title
এখানে আপনার অনলাইন কোর্সের নাম এন্ট্রি করবেন
উদাহরণঃ Case Management Of Childhood Illnesses
Topics Covered
কোর্সটা যেই টপিকের অন্তর্ভুক্ত, তা উল্লেখ করবেন
উদাহরণঃ  Maternal and Child Health
Institute
যে অনলাইন পোর্টাল থেকে কোর্স করেছেন, তার নাম এন্ট্রি করবেন
উদাহরণঃ
Global Health E-Learning Center
Course Curriculum: Johns Hopkins Bloomberg School of Public Health
Location
এখানে অনলাইন উল্লেখ করবেন
উদাহরণঃ Online
Country
আপনার দেশের নাম দিবেন
উদাহরণঃ Bangladesh
Training Year
যে সনে ট্রেনিং করেছেন তা এখানে এন্ট্রি করবেন
উদাহরণঃ 2019
Duration
ট্রেনিং শেষ করতে আপনার কতদিন লেগেছে, তা উল্লেখ করবেন।
উদাহরণঃ 2 Days
এরপর SAVE অপশনে ক্লিক করে আপডেট করবেন।
বিঃ দ্রঃ
অনলাইন এডুকেশন আপনার শিক্ষার দ্বার যেভাবে উম্মুক্ত করেছে, আপনার নিজের উচিত পড়াশুনা করে সার্টিফিকেট অর্জন করা। পড়শুনা না করে সার্টিফিকেট অর্জনে, আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই পড়শুনা ব্যতীত সার্টিফিকেট অর্জনকে No Pay MPH সবসময় নিরুৎসাহিত করে।